ঢাকা ০৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে ব্যবসায়ীকে গুলি, বিএনপি নেতাদের বিরুদ্ধে অভিযোগ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:৩০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ২০১ Time View

কক্সবাজারের খরুলিয়ায় শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে মাহমুদুল হক (৪৫) নামে এক ব্যবসায়ীকে গুলি করা হয়েছে। অভিযোগ রয়েছে, এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতার তিন ভাই ও তাদের সহযোগীরা জড়িত।

ঘটনাটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কক্সবাজার সদরের খরুলিয়া এলাকায় ঘটে। গুলিবিদ্ধ মাহমুদুল হককে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয় এবং পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মাহমুদুল হক ঝিলংজা ইউনিয়নের লিংক রোড এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি কক্সবাজার পৌর শহরের হাশেমিয়া মাদ্রাসা এলাকায় বসবাস করছেন এবং ওই এলাকায় ও রামুতে তার আসবাবের ব্যবসা রয়েছে।

চিকিৎসাধীন অবস্থায় মাহমুদুল হক সাংবাদিকদের জানান, তিনি মাইক্রোবাসে করে রামুর দিকে যাচ্ছিলেন। খরুলিয়া এলাকায় পৌঁছালে তিনটি মোটরসাইকেলে আসা ছয় ব্যক্তি তার মাইক্রোবাস থামিয়ে তিনটি গুলি ছোড়ে। হামলাকারীরা পালিয়ে গেলে স্থানীয় লোকজন তাকে হাসপাতালে নিয়ে যায়।

মাহমুদুল হক অভিযোগ করেন, হামলায় অংশ নেওয়া ব্যক্তিরা ঝিলংজা ইউনিয়ন বিএনপির সভাপতি রাশেদ উল্লাহ ও সাধারণ সম্পাদক লিয়াকত আলীর অনুসারী। তবে রাশেদ উল্লাহ হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি মসজিদের বৈঠকে ছিলেন এবং সিসিটিভি ফুটেজ পরীক্ষা করলে বিষয়টি পরিষ্কার হবে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, ঘটনার পর পুলিশের কয়েকটি দল মাঠে কাজ করছে এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বারিধারায় যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা

কক্সবাজারে ব্যবসায়ীকে গুলি, বিএনপি নেতাদের বিরুদ্ধে অভিযোগ

আপলোড সময় : ০৭:৩০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬