ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আখতারুজ্জামানের ছেলে রানার ওপর হামলার ঘটনায় জামায়াতের আমিরের দাবি, গ্রেফতার হোক জড়িতরা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:২৫:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ২০৫ Time View

মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলে শাহরিয়ার জামান রানার ওপর হামলার ঘটনায় দ্রুত মামলা গ্রহণ করে জড়িতদের গ্রেফতার ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন রানাকে দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ দাবি জানান। শফিকুর রহমান অভিযোগ করেন, সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে রানাকে ছুরিকাঘাত করেছে। আহত অবস্থায় রানাকে উপজেলা হাসপাতালে নেওয়া হলেও সেখানে পূর্ণাঙ্গ চিকিৎসা দেওয়া হয়নি।

তিনি বলেন, মেজর (অব.) আখতারুজ্জামান এলাকার সুস্থ বিনোদন ও খেলাধুলার জন্য একটি বড় মাঠ তৈরি করেছেন। কিছুদিন ধরে ওই মাঠে মাদকচক্রের লোকজন উৎপাত করছিল। রানার অভিযোগ, মাদকসেবীরা রাজনৈতিক দলের আশ্রয়-প্রশ্রয় পায় এবং তাদের প্রতিবাদ করায় এ হামলার ঘটনা ঘটে থাকতে পারে।

শফিকুর রহমান আরও বলেন, মেজর (অব.) আখতারুজ্জামান দুবার মামলা করতে গেলেও এখন পর্যন্ত মামলা নথিভুক্ত করা হয়নি। তিনি প্রশ্ন তোলেন, প্রশাসন কার পক্ষে—দুষ্টের পক্ষে, নাকি শিষ্টের পক্ষে? পুলিশ কর্মকর্তারা আশ্বাস দিলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।

এছাড়া, জামায়াতের আমির মেজর (অব.) আখতারুজ্জামানের গ্রেফতারের প্রসঙ্গ টেনে বলেন, বিমানবন্দরে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ করায় তার বিরুদ্ধে মামলা করা হয়। গত ৩ অক্টোবর তাকে গ্রেফতার করা হয়েছিল, অথচ তিনি কারও গায়ে হাত তোলেননি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত

আখতারুজ্জামানের ছেলে রানার ওপর হামলার ঘটনায় জামায়াতের আমিরের দাবি, গ্রেফতার হোক জড়িতরা

আপলোড সময় : ১২:২৫:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬