ঢাকা ০৩:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অসুস্থ মাকে হাসপাতালে নেওয়ার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৫০:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ২০২ Time View

অসুস্থ মাকে হাসপাতালে নেওয়ার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে মো. হেলাল (৩৮) নামে এক যুবক মারা গেছেন। বুধবার (৪ নভেম্বর) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত হেলাল লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় আথাকরা বাজারে চায়ের দোকান চালাতেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২ নভেম্বর) হেলালের মা স্ট্রোক করেন এবং পরে তাকে চিকিৎসার জন্য নোয়াখালীর মাইজদীতে নেওয়ার সিদ্ধান্ত হয়।

হেলাল মাকে নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় রওনা হন। পথে মুন্সী রাস্তার আগে সড়কের পাশে বাঁশবোঝাই একটি গাড়ি থেকে ছিটকে আসা বাঁশ তার চোখে ঢুকে যায়, যার ফলে তিনি গুরুতর আহত হন।

হেলালকে জরুরি ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে চোখ থেকে বাঁশের অংশ বের করা হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। দুর্ঘটনায় হেলালের মা, বোন ও মেজো ভাবিও আহত হন এবং তারা নোয়াখালীর মাইজদীর একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান বলেন, হেলাল আথাকরা বাজারের পরিচিত মুখ ছিলেন এবং তার মৃত্যুতে এলাকাবাসী গভীরভাবে শোকাহত। রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, তিনি ঘটনাটি শুনেছেন এবং এ বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত

অসুস্থ মাকে হাসপাতালে নেওয়ার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

আপলোড সময় : ১২:৫০:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬