ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পুতিনের কাছে মোজতবা খামেনির বার্তা পৌঁছালেন রেজাই

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:২০:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ২০৪ Time View

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির একটি বার্তা পৌঁছে দিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান মোহসেন রেজাই। বৃহস্পতিবার (৫ নভেম্বর) মস্কোতে পুতিনের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ বার্তা হস্তান্তর করেন।

ইরানের বিভিন্ন সংবাদমাধ্যমে এ তথ্য প্রকাশ করা হয়েছে। তবে মোজতবা খামেনি রুশ প্রেসিডেন্টকে কী বিষয়ে বার্তা দিয়েছেন, তা এখনো জানা যায়নি।

ইরান ও রাশিয়ার মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক থাকলেও সাম্প্রতিক সময়ে দুই দেশের সম্পর্কে কিছুটা পরিবর্তন এসেছে। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে মস্কো, তবে ইরানের প্রতি সমর্থন অব্যাহত রেখেছে রাশিয়া।

এদিকে, মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে নতুন করে হামলার পরিকল্পনা চূড়ান্ত করেছে। সম্ভাব্য এ হামলা স্বল্পস্থায়ী হলেও এর তীব্রতা বেশি হতে পারে।

প্রতিবেদন অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনুমোদন দিলেই অভিযান শুরু করতে প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। হামলার প্রস্তুতির অংশ হিসেবে ১২টি যুদ্ধজাহাজে কয়েক হাজার নৌ ও বিমান সেনাকে প্রস্তুত রাখা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত

পুতিনের কাছে মোজতবা খামেনির বার্তা পৌঁছালেন রেজাই

আপলোড সময় : ১২:২০:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬