ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতের নেতাকর্মীদের ওপর বিএনপির আক্রমণের অভিযোগ আখতারুজ্জামানের

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:০০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ২০৫ Time View

জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর বিএনপির নেতাকর্মীরা আক্রমণ শুরু করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন।

বুধবার (৪ নভেম্বর) রাত ১১টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে লাইভে এসে তিনি এই অভিযোগ করেন। এর আগে রাত ৮টার দিকে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার গচিহাটা বাজার এলাকায় তার বড় ছেলে শাহরিয়ার জামানকে (৪০) ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানান আখতারুজ্জামান।

ফেসবুক লাইভে আখতারুজ্জামান বলেন, ‘আজকে জামায়াতের ওপর বিএনপির লোকেরা আক্রমণ করা শুরু করেছে। এখন আমাদের রাজনৈতিকভাবে আক্রমণ করা হচ্ছে।’ তিনি অভিযোগ করেন, হামলায় জড়িত ব্যক্তিদের পরিচয় স্থানীয়ভাবে অনেকেই জানেন এবং তাদের নাম পুলিশের কাছে দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর আহত শাহরিয়ারকে ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, পুলিশ সুপার, স্থানীয় সংসদ সদস্য ও বিএনপির সভাপতিকে জানানো হয়েছে।

আখতারুজ্জামান দাবি করেন, হামলায় জড়িত ব্যক্তিরা এলাকায় চাঁদাবাজি ও নানা ধরনের অপকর্মের সঙ্গে জড়িত। তিনি আশা প্রকাশ করেন যে, বিএনপি দলীয়ভাবে তাদের আশ্রয় দেবে না এবং আইনে যা হয়, তাই যেন হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রোনালদোর আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের সমাপ্তি

জামায়াতের নেতাকর্মীদের ওপর বিএনপির আক্রমণের অভিযোগ আখতারুজ্জামানের

আপলোড সময় : ০২:০০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬