ঢাকা ০৩:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৫৫:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ২০২ Time View

রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (হোম ইকোনমিকস কলেজ) অধ্যক্ষ অধ্যাপক ড. মেহেরুন্নেছার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) মধ্যরাতেও তারা রাজপথে অবস্থান করছেন।

শিক্ষার্থীরা সকাল সাড়ে ১০টা থেকে অধ্যক্ষকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় তারা ‘দফা এক দাবি এক, প্রিন্সিপালের পদত্যাগ’ এবং ‘প্রিন্সিপালের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ স্লোগান দেন। তাদের অভিযোগ, অধ্যক্ষের বিরুদ্ধে দীর্ঘদিনের বিভিন্ন অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ রয়েছে।

শিক্ষার্থীরা জানান, সম্প্রতি দুই আবাসিক শিক্ষার্থীর হলের আসন বাতিলের সিদ্ধান্ত এবং বিদ্যুৎ বিলের নামে জরিমানা দাবির ঘটনায় তারা ক্ষুব্ধ হয়েছেন। তারা দাবি করেন, অধ্যক্ষের অযৌক্তিক সিদ্ধান্তের কারণে এই আন্দোলন শুরু হয়েছে।

কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক হাবিবা ইয়াছমিন জানান, শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে অনুষ্ঠানের সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। তবে শিক্ষার্থীদের দাবি, অধ্যক্ষের পদত্যাগ ছাড়া তারা আন্দোলন থেকে সরে আসবেন না।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, অধ্যক্ষের পদত্যাগের এক দফা দাবিতে তারা অনড় রয়েছেন এবং বিকেল ৫টার পর অধ্যক্ষকে ক্যাম্পাসে দেখতে চান না।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত

অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত

আপলোড সময় : ১২:৫৫:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬