ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতকর্মী রফিকুল ইসলামকে বহিষ্কার করেছে অভয়নগর জামায়াত

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৪০:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ২০৩ Time View

যশোরের অভয়নগরে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নওয়াপাড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর কর্মী মো. রফিকুল ইসলাম ভূঁইয়াকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এস এম মহিউল ইসলামের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মো. রফিকুল ইসলাম ভূঁইয়াকে মৌখিক সতর্ক করার পরও সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার কারণে (৪ নভেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামী, অভয়নগর উপজেলা কর্মপরিষদ সদস্যদের মাসিক সভায় তাকে স্থায়ীভাবে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।

এছাড়া, তাকে সকল প্রকার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং সংগঠনের সদস্যদের মো. রফিকুল ইসলামের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

অভয়নগর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এস এম মহিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত

জামায়াতকর্মী রফিকুল ইসলামকে বহিষ্কার করেছে অভয়নগর জামায়াত

আপলোড সময় : ১২:৪০:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬