ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে শ্রমিক আন্দোলন: বিএনপির নেতাকর্মীদের পুলিশের সঙ্গে সহযোগিতা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:২০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ২০৫ Time View

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহান বলেছেন, চলমান ঘটনাকে শ্রমিক আন্দোলন বলা যায় না। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।

তিনি জানান, একটি ফ্যাসিস্ট শক্তি পুলিশকে লক্ষ্যবস্তু করে আন্দোলনের নামে সহিংসতা চালাচ্ছে। শ্রমিকদের সঙ্গে মিশে তারা পুলিশের ওপর হামলা, পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটাচ্ছে। অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, আন্দোলনের নামে রাষ্ট্রীয় বাহিনীর ওপর হামলা করে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হচ্ছে।

বিএনপির নেতাকর্মীদের লাঠি হাতে পুলিশের সঙ্গে থেকে আন্দোলন নিয়ন্ত্রণে সহযোগিতা করার বিষয়ে তিনি বলেন, আগে পুলিশের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের দেখা যেত, বর্তমানে বিএনপির নেতাকর্মীদের পুলিশকে সহযোগিতা করতে দেখা যাচ্ছে।

তিনি আরও জানান, পুলিশ একটি রাষ্ট্রীয় বাহিনী এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করাই তাদের দায়িত্ব। বর্তমানে শ্রমিকদের আন্দোলনের পর বেশিরভাগ পোশাক কারখানা খুলে গেছে এবং শ্রমিকরা কর্মস্থলে যোগ দিয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থিত বেশিরভাগ কারখানা খুলে দেওয়া হয়েছে এবং শান্তিপূর্ণ পরিবেশে শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রোনালদোর আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের সমাপ্তি

গাজীপুরে শ্রমিক আন্দোলন: বিএনপির নেতাকর্মীদের পুলিশের সঙ্গে সহযোগিতা

আপলোড সময় : ০১:২০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬