রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (৪ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ বিস্ফোরণ ঘটে। পুলিশ জানিয়েছে, বিস্ফোরণে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
পুলিশের তথ্য অনুযায়ী, অজ্ঞাত দুষ্কৃতকারীরা অটোরিকশা যোগে এসে জাদুঘরের ১নং গেটের সামনে পাকা রাস্তার উপর একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। বিস্ফোরণের পর রাস্তায় যানচলাচল স্বাভাবিক রয়েছে।
এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। শেরে বাংলা নগর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
অনলাইন ডেক্স 
























