ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাভার ও গাজীপুরে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে ফিরেছেন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:১৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ২০৪ Time View

সাভার ও গাজীপুরের শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকে উক্ত অঞ্চলের কারখানাগুলোতে শান্তিপূর্ণভাবে উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে।

সকাল থেকেই শ্রমিকরা বিভিন্ন উপায়ে কর্মস্থলে আসছেন। কেউ কারখানার নিজস্ব পরিবহনে, আবার কেউ পায়ে হেঁটে কাজে যোগ দিচ্ছেন। কারখানাগুলোর সামনে শ্রমিকদের স্বাভাবিক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

অন্যদিকে, যেকোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শিল্পাঞ্চলে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। আশুলিয়া, হেমায়েতপুরসহ গুরুত্বপূর্ণ কারখানার সামনে বিজিবি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে।

শিল্প পুলিশ ১ এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শ্রমিক অসন্তোষ ঠেকাতে পুলিশ সর্বোচ্চ সতর্কতা নিয়ে মাঠে রয়েছে।

গাজীপুরের শিল্পাঞ্চলে সকাল থেকে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন। শিল্প পুলিশের পুলিশ সুপার (এসপি) আমজাদ হোসেন জানান, কারখানাগুলোর সামনে শ্রমিকদের সারিবদ্ধভাবে প্রবেশ করতে দেখা যাচ্ছে।

এর আগে, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ছাঁটাই করা শ্রমিকদের পুনর্বহাল ও আন্দোলনকারীদের কালো তালিকাভুক্তি বন্ধের দাবিতে গাজীপুরের বিভিন্ন এলাকায় ব্যাপক বিক্ষোভ ও সংঘাত ছড়িয়ে পড়েছিল।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রোনালদোর আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের সমাপ্তি

সাভার ও গাজীপুরে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে ফিরেছেন

আপলোড সময় : ০১:১৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬