ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভের চেষ্টা, শতাধিক কারখানায় ছুটি ঘোষণা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:১০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ২০২ Time View

শিল্পাঞ্চল আশুলিয়ায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে হাজিরা দেওয়ার পর শ্রমিকদের একটি অংশ বিক্ষোভ শুরু করেন। তারা আশপাশের অন্যান্য কারখানার শ্রমিকদেরও কাজে যোগ না দিতে বাধ্য করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শতাধিক পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

শ্রমিকেরা সকাল ৮টার দিকে কারখানায় প্রবেশ করে হাজিরা নিশ্চিত করেন। এরপর তারা বেরিয়ে আশপাশের কারখানার প্রধান ফটকে জড়ো হন এবং অন্য শ্রমিকদের বেরিয়ে আসতে বাধ্য করেন। পরিস্থিতির অবনতি হলে বিভিন্ন কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়, ফলে শতাধিক শ্রমিক সড়কে নেমে আসেন।

বিক্ষোভকারী শ্রমিকেরা আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কে অবস্থান নিলে যান চলাচলে বিঘ্ন ঘটে। পুলিশ তাদের সরিয়ে দিতে চেষ্টা করলে শ্রমিকেরা বিভিন্ন শাখা সড়কে অবস্থান নেন।

শ্রমিকদের দাবি, মজুরি বোর্ড আগামী ডিসেম্বরে বেতন বৃদ্ধির ঘোষণা দিলেও কত টাকা বেতন বাড়ানো হবে, তা সুনির্দিষ্ট করে জানানো হয়নি। এ কারণে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

এদিকে, সাভারে গতকাল ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের পর বৃহস্পতিবার সকালে সাভার শিল্পাঞ্চলের পরিস্থিতি শান্ত রয়েছে। তবে নিরাপত্তা জোরদার করা হয়েছে। শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শ্রমিক অসন্তোষ ঠেকাতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রোনালদোর আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের সমাপ্তি

আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভের চেষ্টা, শতাধিক কারখানায় ছুটি ঘোষণা

আপলোড সময় : ০১:১০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬