ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত আমিরের বক্তব্য: ‘বিরোধী দলকে অপপ্রচারের লক্ষ্যবস্তুতে পরিণত করা হচ্ছে’

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:৩০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ২১৬ Time View

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিরোধী দলকে অপপ্রচারের লক্ষ্যবস্তুতে পরিণত করা হচ্ছে। তিনি মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামানের সঙ্গে দেখা করতে গিয়ে এ মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, বর্তমান সরকার বিরোধী দলের চরিত্রহনন বাদ দিয়ে নিজেদের ব্যর্থতার সমাধানের চেষ্টা করা উচিত। তিনি সতর্ক করে বলেন, জনগণ ফ্যাসিবাদের কাছে মাথা নত করবে না।

তিনি উল্লেখ করেন, মেজর আখতারুজ্জামানের প্রতিবাদের ফলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অনিয়ম ও অব্যবস্থাপনা কমেছে। তার প্রতিবাদে সাধারণ যাত্রী ও প্রবাসীরা সুফল পাচ্ছেন বলে জানান তিনি।

ডা. শফিকুর রহমান আরও বলেন, মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে এবং তাকে রিমান্ডে নেওয়া হয়েছে। তিনি এ ধরনের মামলা ও পরিস্থিতিকে লজ্জাজনক হিসেবে অভিহিত করেন।

তিনি বলেন, জনগণের অধিকার ফিরে না পাওয়া পর্যন্ত তাদের লড়াই চলবে এবং তারা কোনো রক্তচক্ষুকে ভয় পায় না।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত

জামায়াত আমিরের বক্তব্য: ‘বিরোধী দলকে অপপ্রচারের লক্ষ্যবস্তুতে পরিণত করা হচ্ছে’

আপলোড সময় : ০১:৩০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬