ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় শ্রমিক আন্দোলনে উসকানির অভিযোগে যুবক গ্রেপ্তার, আটক ৩৮৫

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৪৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ২১৮ Time View

কুমিল্লায় শ্রমিকদের আন্দোলনে উসকানি দেওয়ার অভিযোগে মাসুদ রানা (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। একই সঙ্গে জেলার ১৮টি থানায় অভিযান চালিয়ে ৩৮৫ জনকে আটক করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও ডিবি পুলিশ এ অভিযান পরিচালনা করে। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া বিভাগের মুখপাত্র মো. লুৎফর রহমান মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, মাসুদ রানা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টের মাধ্যমে শ্রমিকদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছিলেন। তাকে এ ঘটনায় মূল উসকানিদাতা হিসেবে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, কুমিল্লা মহানগরীসহ জেলার বিভিন্ন থানায় কিশোর গ্যাংয়ের তৎপরতা রয়েছে, এমন এলাকাগুলোতে অভিযান চালানো হয়। এ সময় কিশোর গ্যাংয়ের সদস্য, মাদক কারবারি, মাদকসেবী, ছিনতাইকারী, নিষিদ্ধ সংগঠনের সদস্য ও ওয়ারেন্টভুক্ত আসামিদের আটক করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত

কুমিল্লায় শ্রমিক আন্দোলনে উসকানির অভিযোগে যুবক গ্রেপ্তার, আটক ৩৮৫

আপলোড সময় : ১২:৪৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬