ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে যুবলীগের বিক্ষোভ মিছিল, ৫৭ জন আটক

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:১০:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ২০৩ Time View

যশোর শহরের লালদীঘিরপাড় এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিলের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় ৫৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে। পুলিশ এ ঘটনায় ৫৭ জনকে আটক করেছে।

সোমবার (২ নভেম্বর) পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক কামরুজ্জামান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার অভিযোগ অনুযায়ী, রোববার (১ নভেম্বর) ভোর ৫টা ২০ মিনিটে দড়াটানা মোড়ে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ২০০ থেকে ২২০ জন নেতাকর্মী লালদীঘিরপাড়ের মাইকপট্টি মোড়ে বিক্ষোভ মিছিল করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বিক্ষোভকারীরা পালিয়ে যান।

মামলায় উল্লেখযোগ্য আসামিদের মধ্যে যুবলীগ নেতা শেখ শহীদ, ইমরান হোসেন খান বাদল, মোহাম্মদ আলী, বিপ্লব হোসেন, তানভীর, রফিকুল ইসলাম রহমত, সানু, রনি, জাফর, রসুল, পারভেজ, আবির, সাজ্জাদুল ইসলাম রকি, যশোর মেডিকেল কলেজ ছাত্রলীগের সহসভাপতি তৌহিদুর রহমান শাকিল, নরেন্দ্রপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মিলন শাহ, সভাপতি সরোয়ার হোসেন সারু, সহসভাপতি জাহাঙ্গীর মৌরি ও আবু তাহের, ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিদুল বিশ্বাস, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সৌরভ হোসেন অভি এবং ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা রেজওয়ান আলী অন্তর্ভুক্ত রয়েছেন।

যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানান, নিষিদ্ধ আওয়ামী লীগের অনুসারীরা ভোরের দিকে মিছিলটি করেন। তিনি আরও জানান, যশোরের নয়টি থানায় পুলিশ ও ডিবি পুলিশ নাশকতার অভিযোগে মোট ৪১ জনকে আটক করেছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বরগুনার বিএনপি নেতা মোস্তাকের সদস্য পদ স্থগিত

যশোরে যুবলীগের বিক্ষোভ মিছিল, ৫৭ জন আটক

আপলোড সময় : ১২:১০:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬