ঢাকা ০২:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জের ফতুল্লায় শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের টিয়ার শেল নিক্ষেপ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:০০:১৫ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ২০৬ Time View

নারায়ণগঞ্জের ফতুল্লায় ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (৪ নভেম্বর) সকালে সদর উপজেলার কাঠেরপুল এলাকায় এ ঘটনা ঘটে।

শ্রমিকেরা হাজীগঞ্জ-পোস্ট অফিস সড়কে আগুন জ্বালিয়ে অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের লক্ষ্য করে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। সংঘর্ষের ঘটনায় কয়েকজন শ্রমিককে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ফতুল্লার কাঠেরপুল এলাকার মাইক্রোফাইবার, লিবার্টিসহ আশপাশের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে সড়কে জড়ো হন। তারা আশপাশের অন্য কারখানার শ্রমিকদেরও বাইরে বের করে আনতে ইটপাটকেল নিক্ষেপ করেন।

পুলিশের বাধার মুখে শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে। শিল্প পুলিশ-৪-এর পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ জানান, শ্রমিকদের সড়ক অবরোধ করতে দেওয়া হবে না।

পুলিশ জানিয়েছে, দুপুর সাড়ে ১২টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে অবস্থান করছিলেন। অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, এ ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজধানীতে জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, হতাহতের ঘটনা নেই

নারায়ণগঞ্জের ফতুল্লায় শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের টিয়ার শেল নিক্ষেপ

আপলোড সময় : ০৩:০০:১৫ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬