ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে লরির ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত, মহাসড়ক অবরোধ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:০৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ২০৮ Time View

চট্টগ্রামের সীতাকুণ্ডে লরির ধাক্কায় উল্টে যাওয়া একটি মিনিবাসের নিচে চাপা পড়ে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) এক ছাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। একইসঙ্গে আরও এক ছাত্রীসহ তিনজন আহত হয়েছেন।

নিহত শিক্ষার্থীর নাম মাইশা মুশফিরাত, তিনি আইআইইউসির ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। দুর্ঘটনার সময় মাইশা ও তার এক সহপাঠী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে একটি লোকাল বাসে ওঠার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় পেছন থেকে একটি লরি মিনিবাসকে ধাক্কা দিলে সেটি উল্টে যায় এবং মাইশা চাপা পড়েন।

দুর্ঘটনার পর শিক্ষার্থীরা বিক্ষোভ করে এবং বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং প্রায় ১০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় এলাকায় পদচারী-সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন।

বার আউলিয়া হাইওয়ে থানার সার্জেন্ট শফিউল ইসলাম জানান, স্থানীয় লোকজন লরি দুটি জব্দ করেন এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে লরি ও মিনিবাসটি উদ্ধার করে। আহতদের হাসপাতালে নেওয়া হলে মাইশাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

২৪ জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্রের অগ্রযাত্রা শুরু: স্পিকার

সীতাকুণ্ডে লরির ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত, মহাসড়ক অবরোধ

আপলোড সময় : ০৩:০৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬