ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গৃহবধূর ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে ইমাম গ্রেপ্তার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:১৫:২৭ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ২০১ Time View

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে নূর আলম শেখ (৩২) নামে এক ইমামকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার রাত সাড়ে ৮টার দিকে শ্রীনগর উপজেলার একটি মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নূর আলম গোপালগঞ্জ সদর উপজেলার বাসিন্দা এবং টঙ্গিবাড়ী উপজেলার একটি জামে মসজিদে প্রায় দুই বছর ধরে ইমামতি করে আসছিলেন। তিনি বিবাহিত এবং চার সন্তানের বাবা। গ্রেপ্তারের সময় তার ব্যবহৃত মুঠোফোন জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, নূর আলম মসজিদে ইমামতি করার সময় স্থানীয় একটি বাড়িতে গিয়ে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্মীয় শিক্ষা দিতেন। এ সময় শিশুটির মায়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ রয়েছে যে, তিনি তাদের সম্পর্কের কিছু দৃশ্য গোপনে ভিডিও করেন।

প্রায় এক মাস আগে বিষয়টি জানাজানি হলে মসজিদ কমিটি নূর আলমকে ইমামতি থেকে সরিয়ে দেয় এবং তাকে এলাকা ছাড়তে বলা হয়। এরপর তিনি ওই গৃহবধূকে বিভিন্নভাবে হুমকি দিতে থাকেন বলে অভিযোগ রয়েছে।

রোববার রাতে শ্রীনগরের একটি মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) কামরান হোসেন জানান, জিজ্ঞাসাবাদে নূর আলম ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় টঙ্গিবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

শ্রমিকদের বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়েছে জাতীয় শ্রমিক শক্তি

গৃহবধূর ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে ইমাম গ্রেপ্তার

আপলোড সময় : ০৪:১৫:২৭ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬