ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত নেতার ভিডিও ভাইরাল, পদ স্থগিত; অভিযোগ এআই দ্বারা সম্পাদনার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৪০:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ২০৫ Time View

ময়মনসিংহ নগর জামায়াতের এক নেতার ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ার পর তার রুকন পদ স্থগিত করা হয়েছে। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় দলের মহানগর কমিটি জরুরি সভা ডেকে এ সিদ্ধান্ত নেয়।

নাম মো. শহীদুল্লাহ (৪৬) এই জামায়াত নেতা নতুন বাজার থানা শাখার রুকনের দায়িত্বে ছিলেন। তিনি আল আরাবিয়া দাখিল মাদ্রাসার অফিস সহকারী। ভাইরাল হওয়া ভিডিওতে তার স্ত্রীকে নিয়ে অভিযোগ করা হয়েছে।

সোমবার দুপুরে ‘জেন-জেড ময়মনসিংহ’ নামে একটি ফেসবুক গ্রুপে ভিডিও ও ছবি পোস্ট করে বলা হয়, ‘প্রবাসীর স্ত্রীর সঙ্গে ময়মনসিংহ ওয়ার্ড জামায়াত নেতার অন্তরঙ্গ মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।’

মো. শহীদুল্লাহ কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন, যেখানে তিনি দাবি করেন, অজ্ঞাতনামা ব্যক্তি তার ও তার স্ত্রীর ছবি কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে সম্পাদনা করে ভিডিও তৈরি করেছে।

জামায়াত নেতা মো. শহীদুল্লাহ বলেন, ‘ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটি আমার স্ত্রীর সঙ্গে ধারণ করা। কীভাবে এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, তা আমি জানি না।’

ময়মনসিংহ মহানগর জামায়াতের আমির কামরুল আহসান জানান, ভিডিওটি ওই নেতার ব্যক্তিগত এবং বিষয়টি বিবেচনায় নিয়ে তার রুকন পদ স্থগিত করা হয়েছে। তিনি সাইবার আইনে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বরগুনার বিএনপি নেতা মোস্তাকের সদস্য পদ স্থগিত

জামায়াত নেতার ভিডিও ভাইরাল, পদ স্থগিত; অভিযোগ এআই দ্বারা সম্পাদনার

আপলোড সময় : ১২:৪০:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬