ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধির বিরুদ্ধে নাহিদ ইসলামের অভিযোগ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৩০:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ২০২ Time View

এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন যে, সরকার অবৈধ সিন্ডিকেটকে সুবিধা দিতে গ্যাস সিলিন্ডারের দাম অযৌক্তিকভাবে বাড়িয়েছে। তিনি সোমবার (২ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড পেজে এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, “বিএনপি ক্ষমতায় আসার মাত্র আট মাসের মাথায় সিলিন্ডার গ্যাসের দাম প্রায় দ্বিগুণ হয়েছে।” তিনি সরকারের দফায় দফায় মূল্যবৃদ্ধির পেছনে কোনো যৌক্তিক কারণ দেখাতে না পারার বিষয়টিও উল্লেখ করেন।

তিনি আরও বলেন, “পার্শ্ববর্তী দেশগুলোতে এলপিজি গ্যাস বাংলাদেশের অর্ধেক দামে বিক্রি হচ্ছে।” নাহিদ ইসলাম দাবি করেন, সরকার নির্ধারিত দামে দেশের কোথাও সিলিন্ডার গ্যাস পাওয়া যাচ্ছে না এবং বাজারে সিলিন্ডার গ্যাসের দাম নির্ধারিত দামের চেয়ে ৭০০ থেকে ১ হাজার টাকা বেশি।

তিনি সরকারের অযোগ্যতার কারণে দেশের ১৮ কোটি মানুষ গুটিকয়েক কোম্পানির কাছে জিম্মি হয়ে পড়েছে বলে মন্তব্য করেন। নাহিদ ইসলাম অবিলম্বে গ্যাস সিলিন্ডারের এই অযৌক্তিক মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি জানান।

প্রসঙ্গত, সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় সরকার ১২ কেজির এলপিজি গ্যাসের দাম ১৮৩৭ টাকা থেকে ২২৩ টাকা বাড়িয়ে ২০৬০ টাকা নির্ধারণ করেছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বরগুনার বিএনপি নেতা মোস্তাকের সদস্য পদ স্থগিত

গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধির বিরুদ্ধে নাহিদ ইসলামের অভিযোগ

আপলোড সময় : ১২:৩০:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬