সিলেটে জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) বিকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভার শুরুতে সংগঠনের সিলেট বিভাগীয় সমন্বয়ক আব্দুর রহিম (জুলাই যোদ্ধা)কে ফুল দিয়ে উষ্ণ সংবর্ধনা ও শুভেচ্ছা জানান স্থানীয় নেতৃবৃন্দ।
সভায় সিলেট জেলা কমিটি গঠন এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে উপস্থিত সকলের মাঝে সম্মিলিতভাবে একটি ফলপ্রসূ আলোচনা সম্পন্ন হয়।
বিপ্লবী চেতনায় উদ্বুদ্ধ হয়ে জুলাইয়ের চেতনাকে ধারণ করে সামনের দিনে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে আয়োজিত মতবিনিময় সভার সমাপ্তি ঘটে।
অনলাইন ডেক্স 






















