ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভেদরগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে চার প্রতিষ্ঠানে জরিমানা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:০১:২২ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ২০৩ Time View

শরীয়তপুরের ভেদরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে চার প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করেছে। সোমবার (২ নভেম্বর) সকালে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন শরীয়তপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস। তিনি জানান, বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।

ভেদরগঞ্জ বাজারে মূল্য তালিকা না থাকায় ভাই ভাই গোস্তো বিতানের মালিক শুক্কুর সরদারকে ৪ হাজার, বিসমিল্লাহ গোস্তো বিতানকে ৩ হাজার, হাওলাদার এন্টারপ্রাইজের মালিক স্বপন হাওলাদারকে ২ হাজার এবং বাংলা বিরিয়ানি হাউজকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। বাংলা বিরিয়ানি হাউজের বিরুদ্ধে অভিযোগ ছিল খাবার নোংরা পরিবেশে সংরক্ষণ করার।

অভিযান প্রসঙ্গে জান্নাতুল ফেরদৌস বলেন, পণ্য মূল্য তালিকা প্রদর্শন না করা, মূল্য তালিকার সাথে বিক্রি রশিদের গড়মিল এবং পণ্যের ক্রয় রশিদ সংরক্ষণ না করার অভিযোগে এই জরিমানা করা হয়েছে। তিনি ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানান।

অভিযানে স্যানিটারি ইন্সপেক্টর ফাতেমা আক্তার লাইলি ও ভেদরগঞ্জ থানা পুলিশের একটি দল সহযোগিতা করেন। ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

শ্রমিকদের বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়েছে জাতীয় শ্রমিক শক্তি

ভেদরগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে চার প্রতিষ্ঠানে জরিমানা

আপলোড সময় : ০৪:০১:২২ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬