ঢাকা-নারায়নগঞ্জ লিংক রোডে আজ পোশাক শ্রমিকরা ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে বিক্ষোভ করে সড়ক অবরোধ করেছেন। এই কারণে এক ঘণ্টার বেশি সময় ধরে যান চলাচল বন্ধ রয়েছে।
আজ সোমবার সকাল থেকে বেলা বারোটা পর্যন্ত মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। তবে বেলা সাড়ে বারোটা থেকে শ্রমিকরা সড়ক অবরোধ শুরু করেন।
সড়ক অবরোধের ফলে ঢাকা-নারায়নগঞ্জ লিংক রোডের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়, যা বিশাল যানজটের সৃষ্টি করে।
বিক্ষোভে ফতুল্লার মেট্রো নিটিং, পলমল গার্মেন্টস, আবির ফ্যাশন, আজাদ-রিফাত ডাইংসহ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা অংশ নিয়েছেন বলে জানা গেছে।
তবে বিক্ষোভের সময় কোথাও কোনো ভাঙচুরের ঘটনা ঘটেনি। শ্রমিকদের সড়কে অবস্থান করে স্লোগান দিতে দেখা যায়।
অনলাইন ডেক্স 





















