ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ২০

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:৩০:৪০ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ২০৩ Time View

ঢাকার আশুলিয়ার নরসিংহপুরে ন্যূনতম মজুরি বাস্তবায়নের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২ নভেম্বর) দুপুর ১টার দিকে হা-মীম গ্রুপের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে, যাতে শ্রমিক ও পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হন।

শ্রমিকদের অভিযোগ, দুপুরে মধ্যাহ্নবিরতির পর তারা কারখানা থেকে বের হয়ে খাবার খেতে যাওয়ার সময় পুলিশ তাদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এর পর শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শ্রমিকরাই প্রথমে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এ ঘটনায় পুলিশের অন্তত ১০ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছেন আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মনিরুল ভূঁইয়া।

তিনি আরও জানান, সংঘর্ষের ঘটনায় পুলিশের ওপর হামলার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। তবে আশুলিয়ায় কতটি কারখানা বন্ধ রয়েছে বা কতগুলো কারখানায় ছুটি দেওয়া হয়েছে, সে বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই।

পরে বেলা দেড়টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হলে ঢাকা-আশুলিয়া-ইপিজেড আঞ্চলিক মহাসড়কে যান চলাচল আবার শুরু হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

শ্রমিকদের বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়েছে জাতীয় শ্রমিক শক্তি

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ২০

আপলোড সময় : ০৩:৩০:৪০ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬