ঢাকা ১০:২৫ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কেশবপুরে মাঠ থেকে স্বামী-স্ত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:২৫:২৯ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ২১১ Time View

যশোরের কেশবপুরে একটি মাঠ থেকে স্বামী-স্ত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩১ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার পাঁজিয়া ইউনিয়নের কমলাপুর-ব্রাহ্মণডাঙ্গা গ্রামের মাঠ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন কেশবপুর উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের মাগুরখালি গ্রামের মৃত জোবান আলী সর্দারের ছেলে আলেক সর্দার (৪৫) ও তাঁর স্ত্রী মাজেদা বেগম (৩৮)। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৫টার দিকে ব্রাহ্মণডাঙ্গা গ্রামের আফসার আলী গাজী মাঠে যান এবং সেখানে মরদেহ দুটি পড়ে থাকতে দেখেন।

ঘটনার পর গ্রাম পুলিশ সিরাজুল ইসলামকে অবহিত করা হয় এবং পুলিশ রাত ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁরা হত্যার শিকার হয়েছেন, তবে হত্যাকাণ্ডের কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

কেশবপুর থানার পুলিশ, যশোর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত কার্যক্রম শুরু করেছেন। পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের নির্দেশনায় বিভিন্ন ইউনিটের সদস্যরা আলামত সংগ্রহ করেন এবং মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত অব্যাহত রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

শ্রমিকদের বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়েছে জাতীয় শ্রমিক শক্তি

কেশবপুরে মাঠ থেকে স্বামী-স্ত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

আপলোড সময় : ০১:২৫:২৯ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬