ঢাকা ১১:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ধলেশ্বরী নদীতে উদ্ধার হলো নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:১০:১২ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • ২০৭ Time View

নিখোঁজ হওয়ার তিন দিন পর ধলেশ্বরী নদী থেকে ফাতেমা আক্তার (১০) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নারায়ণগঞ্জের বুড়িগঙ্গা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়েছিল ফাতেমা।

শনিবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে মুন্সীগঞ্জ লঞ্চঘাটের কাছে ধলেশ্বরী নদীতে কচুরিপানার মধ্যে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ি।

ফাতেমা আক্তার নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা উপজেলার কুতুবপুর ইউনিয়নের শিয়াচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। তার পিতার নাম শাহীন মিয়া ও মাতা নাজমা বেগম।

নৌ পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ অক্টোবর স্কুল শেষে দুই বান্ধবীর সঙ্গে ফাতেমা পাশের বুড়িগঙ্গা নদীতে গোসল করতে যায়। একপর্যায়ে তার দুই বান্ধবী নদী থেকে উঠে এলেও ফাতেমা পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধারের চেষ্টা করেও সন্ধান পাননি।

মরদেহ উদ্ধারের ঘটনা নিশ্চিত করে মুক্তারপুর নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক আব্দুল মাবুদ ইত্তেফাককে জানান, মরদেহ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ব্যাপারে পরিবারের লোকজন ফতুল্লা থানায় গত বৃহস্পতিবার একটি সাধারণ ডায়েরী করেছিল।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে প্রবাসী দম্পতিকে জিম্মি করে মারধর, কৃষকদল নেতা আটক

ধলেশ্বরী নদীতে উদ্ধার হলো নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ

আপলোড সময় : ১২:১০:১২ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬