ঢাকা ০৩:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিকরগাছায় নসিমন চাপায় ভাই-বোনের মৃত্যু, আহত ৪

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৫৫:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • ২০৩ Time View

যশোরের ঝিকরগাছায় যাত্রীবাহী একটি ভ্যানের সঙ্গে গরুবোঝাই নসিমনের মুখোমুখি সংঘর্ষে দুই ভাই-বোন নিহত হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ছয়টার দিকে ঝিকরগাছা-ছুটিপুর সড়কের মাগুরা ইউনিয়নের ফুলতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নসিমনচালকসহ অন্তত চারজন আহত হয়েছেন।

নিহত শিশুরা হলো—মিশ্রীদেয়াড়া গ্রামের সাধন কুমারের ছেলে শোভন (১০) ও মেয়ে দিশা (৩)। তাদের বাবা যশোর ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষক। পারিবারিক সূত্রে জানা যায়, তারা তাদের মা ও দাদির সঙ্গে দুর্গাপূজা দেখতে বের হয়েছিল। পূজা শেষে বাড়ি ফেরার পথে ফুলতলা এলাকায় নসিমনটি তাদের ভ্যানটিকে ধাক্কা দেয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক শোভন ও দিশাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সাইফুল ইসলাম জানান, অতিরিক্ত রক্তক্ষরণ ও আঘাতের কারণে তাদের মৃত্যু হয়।

দুর্ঘটনায় গুরুতর আহত নসিমনচালক আব্দুল মাজিদ আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ভ্যানে থাকা অন্যান্য আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ঝিকরগাছা থানার উপপরিদর্শক ফিরোজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। এ ঘটনায় ঘাতক নসিমন জব্দ করা হয়েছে এবং আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ঝিকরগাছায় নসিমন চাপায় ভাই-বোনের মৃত্যু, আহত ৪

ঝিকরগাছায় নসিমন চাপায় ভাই-বোনের মৃত্যু, আহত ৪

আপলোড সময় : ১২:৫৫:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬