ঢাকা ০৪:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে প্রবাসী দম্পতিকে জিম্মি করে মারধর, কৃষকদল নেতা আটক

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:০০:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • ২০২ Time View

লক্ষ্মীপুরের রায়পুরে আত্মীয়ের বাসায় বেড়াতে আসা প্রবাসী দম্পতিকে জিম্মি করে মারধরের অভিযোগে কৃষক দল নেতা রিয়াদ হাসান বয়াতিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রায়পুর বাজারের দেনায়েতপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক রিয়াদ রায়পুর পৌর কৃষক দলের সভাপতি প্রার্থী এবং রায়পুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক। অভিযোগ রয়েছে, তার নেতৃত্বে প্রবাসী সবুজ ও তার স্ত্রীকে জিম্মি করে মারধর করা হয়। শুক্রবার দুপুরে রায়পুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মীরগঞ্জ সড়কের ফারুক আহম্মেদের ভবনের নিচতলায় এই ঘটনা ঘটে।

মামলার এজাহার অনুযায়ী, প্রবাসী সবুজের স্ত্রীর বান্ধবী সাথী আক্তারের জন্মদিন উপলক্ষে তারা ওই বাসায় যান। সেখানে অভিযুক্তরা ঢুকে মিলির সঙ্গে খারাপ আচরণ করেন এবং সাথীর প্রায় এক ভরি ২ আনা স্বর্ণালংকার লুট করেন। মিলি বাধা দিলে তাকে মারধর করা হয়।

অভিযুক্তরা পরে ২৫ হাজার টাকাসহ ব্যাংকের কার্ড নিয়ে যান এবং বাদী ও তার স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্কের অভিযোগ তুলে ভিডিও ধারণ করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা রায়পুর থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম জানান, রিয়াদকে আটক করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে প্রবাসী দম্পতিকে জিম্মি করে মারধর, কৃষকদল নেতা আটক

লক্ষ্মীপুরে প্রবাসী দম্পতিকে জিম্মি করে মারধর, কৃষকদল নেতা আটক

আপলোড সময় : ০১:০০:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬