জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য মো. আবুল হাসনাত (হাসনাত আবদুল্লাহ) রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাকে বিরোধী রাজনৈতিক দলের ওপর নজরদারি চালানোর অভিযোগকে ‘অত্যন্ত বিপজ্জনক’ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি মঙ্গলবার (২০ অক্টোবর) তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এ বিষয়ে মন্তব্য করেন।
হাসনাত আবদুল্লাহ প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে কোনো দলের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হওয়া উচিত নয়, বরং দেশের প্রতি দায়বদ্ধ থাকতে হবে। তিনি উল্লেখ করেন, সরকারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ থাকলেও এ বিষয়ে কোনো তদন্ত হয়নি।
তিনি বলেন, প্রধানমন্ত্রী যে বার্তা দিয়েছেন, তা রাষ্ট্রীয় বাহিনীকে বিরোধী দলের বিরুদ্ধে ব্যবহার করার নির্দেশনা দেয়। এটি একটি ফ্যাসিবাদী চরিত্রের পরিচায়ক বলেও মন্তব্য করেন তিনি।
হাসনাত আবদুল্লাহ উন্মুক্ত দরপত্র পদ্ধতি এড়িয়ে সরাসরি ক্রয় পদ্ধতির মাধ্যমে প্রকল্প পরিচালনার অভিযোগ তুলেছেন। তিনি বলেন, এতে দুর্নীতি ও লুটপাটের সুযোগ তৈরি হচ্ছে।
তিনি আরও দাবি করেন, সরকারি বাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে, যা জনগণের প্রতি প্রতারণা। রাষ্ট্রীয় বাহিনী জনগণের সেবক হিসেবে কাজ করার জন্য প্রতিষ্ঠিত হয়েছে, এবং তাদেরকে দলের স্বার্থে ব্যবহার করা উচিত নয় বলে তিনি উল্লেখ করেন।
অনলাইন ডেক্স 
























