ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হানি সিংকে দুই ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে মহারাষ্ট্র সাইবার পুলিশ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৫৫:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • ২০৫ Time View

ভারতীয় র‍্যাপার ইয়ো ইয়ো হানি সিংকে দুই ঘণ্টার বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করেছে মহারাষ্ট্র সাইবার পুলিশ। দিল্লির একটি কনসার্টে অশালীন মন্তব্য করার অভিযোগে দায়ের হওয়া মামলায় বক্তব্য রেকর্ড করতে তিনি পুলিশের দপ্তরে হাজির হন।

গত শুক্রবার (১৬ অক্টোবর) পুলিশের দপ্তরে উপস্থিত হয়ে নিজের বক্তব্য রেকর্ড করান হানি সিং। জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে গেলেও সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দেননি তিনি।

২০২৬ সালের জানুয়ারিতে দিল্লিতে আয়োজিত একটি কনসার্টে হানি সিং অশালীন মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়। পরে মুম্বাইয়ের এক বাসিন্দা এ বিষয়ে সাইবার পুলিশের কাছে অভিযোগ করেন।

অভিযোগে বলা হয়, কনসার্টে হানি সিংয়ের বক্তব্যে অশালীন ইঙ্গিত ছিল। তবে অভিযোগের বিষয়টি এখনো তদন্তাধীন রয়েছে।

এর আগে হানি সিংকে তিনবার তলব করেছিল পুলিশ, কিন্তু তিনি হাজির হননি। পুলিশ জানিয়েছে, সর্বশেষ নির্দেশ অমান্য করলে হানি সিংয়ের বিরুদ্ধে লুক আউট সার্কুলার (এলওসি) জারির প্রক্রিয়া শুরু হতে পারে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিও বার্তায় হানি সিং তার মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন এবং জানান, তিনি তরুণ প্রজন্মের সঙ্গে তাদের ভাষায় কথা বলে একটি বার্তা দেওয়ার চেষ্টা করেছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

হানি সিংকে দুই ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে মহারাষ্ট্র সাইবার পুলিশ

হানি সিংকে দুই ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে মহারাষ্ট্র সাইবার পুলিশ

আপলোড সময় : ১২:৫৫:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬