ঢাকা ০১:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি অ্যাক্টিভিস্টদের বিপদের কথা জানালেন হাসনাত আবদুল্লাহ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:২৫:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • ২০৫ Time View

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে পদত্যাগের নির্দেশ দেওয়ার খবরের প্রেক্ষাপটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ মন্তব্য করেছেন যে, বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে পড়েছেন।

রোববার (১৮ অক্টোবর) রাত সোয়া ১১টায় তিনি নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট করেন। পোস্টে তিনি উল্লেখ করেন, “বিএনপি অ্যাক্টিভিস্টরা পড়েছেন বিপদে। গতকাল প্রতিমন্ত্রী ইশরাকের কাজকে বাহবা দিয়ে লিখতে হলো, আবার আজকে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে বাহবা দিয়ে লিখতে হলো।”

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, “লিখতে না লিখতেই জানা গেলো পদত্যাগের সিদ্ধান্ত ভূয়া। এখন আবার লিখতে হবে প্রধানমন্ত্রী পদত্যাগ করতে না বলা কেনো ভালো হয়েছে।”

তিনি বলেন, “মাঝখান দিয়ে ইশরাক চিনে গেলেন নিজের দলের ভেতর ঘাপটি মেরে থাকা সেই সঙ্গীদের, যারা তার পদত্যাগে খুশি হয়েছেন।” এছাড়া, তিনি প্রতিমন্ত্রী ইশরাকের প্রতি পরামর্শ দেন যে, “এখন তার উচিত হবে পূর্ণমন্ত্রী জনাব পার্থের পদত্যাগ দাবি করা।”

হাসনাত আবদুল্লাহ এই পরিস্থিতিতে মিডিয়ার ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এবং বলেন, “এই মিডিয়া ক্যুর পিছনে উনার হাত আছে কি-না খতিয়ে দেখা উচিত।”

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

হানি সিংকে দুই ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে মহারাষ্ট্র সাইবার পুলিশ

বিএনপি অ্যাক্টিভিস্টদের বিপদের কথা জানালেন হাসনাত আবদুল্লাহ

আপলোড সময় : ১২:২৫:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬