ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের ভিসার স্লট ব্লক করে অসাধু এজেন্টরা: উপহাইকমিশনারের মন্তব্য

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৫০:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • ২০২ Time View

বাংলাদেশে নিযুক্ত ভারতের উপহাইকমিশনার পাওয়ান বাধে জানিয়েছেন, অসাধু এজেন্টরা আগেভাগেই ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট ব্লক করে রাখায় সাধারণ আবেদনকারীরা ভোগান্তিতে পড়ছেন। তিনি বলেন, ভিসা আবেদন প্রক্রিয়ায় বিভিন্ন পরিবর্তন আনা হচ্ছে যাতে ভিসাপ্রত্যাশীরা কম ভোগান্তিতে সরাসরি ভারতীয় ভিসা পেতে পারেন।

রোববার (১৮ অক্টোবর) টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদাপ্রসাদ সাহার পূজামণ্ডপ পরিদর্শনে এসে তিনি এসব মন্তব্য করেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপহাইকমিশনার বলেন, "মূল সমস্যাটা হলো স্লট নিয়ে। অসাধু এজেন্টরা স্লটগুলো ব্লক করে রাখে, যার ফলে সাধারণ নাগরিকেরা ভিসার স্লট পাওয়া থেকে বঞ্চিত হন।"

ভারতীয় ভিসার স্লট বলতে ভিসার আবেদন জমা দেওয়ার জন্য নির্দিষ্ট তারিখ ও সময়ে নির্ধারিত অ্যাপয়েন্টমেন্টের সুযোগকে বোঝায়। উপহাইকমিশনার আরও জানান, ভিসা দেওয়ার পদ্ধতি উন্নত করার চেষ্টা চলছে এবং ওয়েবসাইটে নতুন আইটি ও নিরাপত্তাসংক্রান্ত ফিচার যুক্ত করা হয়েছে।

পূজামণ্ডপ পরিদর্শনকালে পাওয়ান বাধে কুমুদিনী হাসপাতালসহ অন্যান্য স্থাপনার প্রশংসা করেন এবং বাংলাদেশ ও ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের সাদৃশ্য তুলে ধরেন। তিনি বলেন, "বাংলাদেশ ও ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য অনেকাংশেই অভিন্ন।"

এ সময় কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক মহাবীর পতি চন্দন, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ আবদুল হালিম, কুমুদিনী হাসপাতালের উপপরিচালক অনিমেষ ভৌমিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

হানি সিংকে দুই ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে মহারাষ্ট্র সাইবার পুলিশ

ভারতের ভিসার স্লট ব্লক করে অসাধু এজেন্টরা: উপহাইকমিশনারের মন্তব্য

আপলোড সময় : ১২:৫০:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬