ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পিএসজির তারকা মেন্দেসের চোট, বার্সেলোনার ম্যাচে শঙ্কা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:০০:২৭ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • ২০৬ Time View

ফরাসি লিগ ওয়ানের সপ্তম রাউন্ডে শনিবার স্ট্রাসবুর্গের বিরুদ্ধে প্যারিস সেন্ট জার্মেইর ৩-১ ব্যবধানের জয়ের ম্যাচে নুনো মেন্দেস চোট পেয়েছেন বলে নিশ্চিত করেছেন কোচ লুইস এনরিকে।

ম্যাচের ৫৩তম মিনিটে বদলি হিসেবে মাঠে নেমে দলের ব্যবধান বাড়াতে ভূমিকা রাখেন মেন্দেস। তবে ৮৫তম মিনিটে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়তে হয় এই পর্তুগিজ ডিফেন্ডারকে। এনরিকে ততক্ষণে দলের সবকটি বদলি খেলোয়াড় ব্যবহার করে ফেলায় ম্যাচের বাকি সময় ১০ জন নিয়েই খেলা শেষ করে পিএসজি।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এনরিকে বলেন, মেন্দেস উরুতে সামান্য ব্যথা অনুভব করায় তারা আর কোনো ঝুঁকি না নেওয়ার সিদ্ধান্ত নেন। তিনি জানান, এটি পুরোপুরি ইনজুরি কিনা তা নিশ্চিত নয়, তবে খেলোয়াড় কম নিয়ে খেলা শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার তার শারীরিক অবস্থা পরীক্ষা করা হবে।

বার্সেলোনার মুখোমুখি হওয়ার আগে কোচের সতর্কতা যুক্তিযুক্ত। আগামী মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের তৃতীয় রাউন্ডের খেলায় ঘরের মাঠ পার্ক দে প্রাঁসে বার্সেলোনাকে আতিথ্য দেবে পিএসজি।

ইউরোপীয় প্রতিযোগিতার প্রথম দুই ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে পিএসজি, যেখানে কেবল গোল ব্যবধানে পিছিয়ে রয়েছে বার্সেলোনা। একই দিনে লা লিগার নবম রাউন্ডের ম্যাচে রিয়াল বেতিসকে ৫-২ গোলের ব্যবধানে পরাজিত করেছে বার্সা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

হানি সিংকে দুই ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে মহারাষ্ট্র সাইবার পুলিশ

পিএসজির তারকা মেন্দেসের চোট, বার্সেলোনার ম্যাচে শঙ্কা

আপলোড সময় : ১২:০০:২৭ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬