ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন, দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:৩০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • ২০৫ Time View

পঞ্চগড়ে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে ৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে পঞ্চগড় পৌর শহরের দুর্গা মন্দির পরিদর্শন করেন পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ মো. কায়েস।

এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন এবং মন্দির কমিটির সদস্যদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন। বিজিবির সদস্যরা ও সনাতনীরা উপস্থিত ছিলেন।

লে. কর্নেল আব্দুল্লাহ মো. কায়েস জানান, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি ৩৫টি পূজামণ্ডপের নিরাপত্তায় ২৪ ঘণ্টা টহল কার্যক্রম অব্যাহত থাকবে। বিজিবি নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।

এছাড়া জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারির জন্য মনিটরিং সেল চালু করা হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা নিরাপদ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ছাত্রদল নেতার বিষের ডিলারশিপ মন্তব্য ভাইরাল

পঞ্চগড়ে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন, দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত

আপলোড সময় : ০১:৩০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬