ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবের বিমানবন্দরে হামলার নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:০০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • ২০৭ Time View

সৌদি আরবের বিভিন্ন স্থানে হুতিদের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। এসব হামলায় রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর ও আবহার আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্যবস্তু হয়েছে, যার ফলে বেসামরিক নাগরিক নিহত ও আহত হয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে শেহবাজ শরিফ সৌদি বাহিনী ও সৌদি নেতৃত্বাধীন জোটের প্রশংসা করেন, যারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছেন। তিনি সৌদি আরবের প্রতি পাকিস্তানের ‘অটল সংহতি’ পুনর্ব্যক্ত করেন।

শেহবাজ শরিফ বলেন, ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি এবং এর কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির সাম্প্রতিক সিদ্ধান্তগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে সৌদি আরবের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও নিরাপত্তার প্রতি আমাদের অঙ্গীকার দৃঢ়।’

তিনি পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির প্রসঙ্গ টেনে এ মন্তব্য করেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও বলেন, সৌদি আরবের ‘বৈধ আত্মরক্ষার অধিকারকে’ পূর্ণ সমর্থন করে ইসলামাবাদ এবং হুতি মিলিশিয়াকে অবিলম্বে এসব হামলা বন্ধ করার আহ্বান জানান। তিনি আশ্বাস দেন, সৌদি আরবের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে পাকিস্তান।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ

সৌদি আরবের বিমানবন্দরে হামলার নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

আপলোড সময় : ০১:০০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬