ঢাকা ০৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পাটোয়ারীকে মারার ঘটনায় ছাত্রদল নেতা নিশাতের দাবি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:৫৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • ২০১ Time View

কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর হামলার ঘটনায় বক্তব্য দিয়েছেন কুষ্টিয়া জেলা ছাত্রদলের সদস্যসচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত। তিনি দাবি করেছেন, হামলার সময় তাঁর এক ছোট ভাই সেখানে উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সকাল ১১টার দিকে কুষ্টিয়ার মিরপুরের আমলা সরকারি কলেজ আয়োজিত কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিশাত বলেন, "নাসীরুদ্দীন পাটোয়ারীকে উত্তম-মধ্যম দিয়েছে, আমি জোর গলায় বলতে পারি, আমারই এক ছোট ভাই সেখানে ছিল।"

তিনি আরও দাবি করেন, পাটোয়ারীকে জনসাধারণ এবং সেখানকার দোকানদারও মারতে বাধ্য হয়েছেন তার মুখের ভাষার কারণে। এনসিপির নেতাকর্মীদের সমালোচনা করে নিশাত বলেন, তারা বাংলাদেশের রাজনীতিতে কখনো উজ্জ্বল নক্ষত্র হতে পারবে না।

আমলা সরকারি কলেজ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহা. আব্দুল লতিফ এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. রশিদুজ্জামান।

আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এবং কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান কবি অ্যান কারসন

পাটোয়ারীকে মারার ঘটনায় ছাত্রদল নেতা নিশাতের দাবি

আপলোড সময় : ০৩:৫৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬