ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রজনীকান্তের নতুন সিনেমা ‘জেলার ২’ থেকে বাদ পড়েছে ১০০ মিনিটের দৃশ্য

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:০০:২৬ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • ২০৪ Time View

রজনীকান্তের নতুন সিনেমা 'জেলার ২' সম্প্রতি সেন্সর বোর্ডের অনুমোদন পেয়েছে এবং এটি আগামী ১৬ অক্টোবর বিশ্বজুড়ে মুক্তি পাবে। সিনেমাটির বর্তমান দৈর্ঘ্য ২ ঘণ্টা ৪৫ মিনিট, তবে এর প্রাথমিক দৈর্ঘ্য ছিল ৪ ঘণ্টা ২৫ মিনিট।

সিঙ্গাপুরভিত্তিক মুভিজ সিঙ্গাপুরের একটি প্রতিবেদনের বরাত দিয়ে পিঙ্কভিলা জানিয়েছে, সিনেমাটির ১০০ মিনিটেরও বেশি দৃশ্য বাদ দেওয়া হয়েছে। মূল গল্প থেকে বিচ্যুতি এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে বাদ দেওয়া দৃশ্যগুলোর বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

'জেলার ২' সিনেমায় রজনীকান্ত অবসরপ্রাপ্ত কারারক্ষী 'টাইগার' মুথুভেল পান্ডিয়ানের চরিত্রে অভিনয় করছেন। তিনি অতীতের সহিংস জীবন থেকে দূরে থাকার চেষ্টা করছিলেন, কিন্তু একটি বিপজ্জনক সাম্রাজ্য তার পরিবার ও উত্তরাধিকারের জন্য হুমকি হয়ে দাঁড়ালে আবারও পুরোনো জীবনে ফিরতে বাধ্য হন।

সিনেমাটিতে রজনীকান্তের সঙ্গে রাম্যা কৃষ্ণন, যোগী বাবু, জ্যাকি শ্রফ ও মির্না ফিরছেন। নতুন চরিত্রে এস জে সূর্য, সুরজ, বিদ্যা বালান ও মিঠুন চক্রবর্তীর মতো তারকারা যুক্ত হয়েছেন। এছাড়া মোহনলাল, শিব রাজকুমার, বিজয় সেতুপতি ও হৃতিক রোশনকে ক্যামিও চরিত্রে দেখা যেতে পারে।

মুক্তির আগে সান নেক্সটে সিনেমাটির প্রি-রিলিজ অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

নাটোরে পুত্রবধূর আঘাতে বৃদ্ধার মৃত্যু, হত্যা মামলা দায়ের

রজনীকান্তের নতুন সিনেমা ‘জেলার ২’ থেকে বাদ পড়েছে ১০০ মিনিটের দৃশ্য

আপলোড সময় : ০৪:০০:২৬ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬