ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দিল্লিতে ১০ অক্টোবর প্রতিবাদ সমাবেশের ডাক দিল ককরোচ জনতা পার্টি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:১৬:২৬ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • ২০৩ Time View

ভারতের নির্বাচন কমিশন ও ভোটার তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ তুলে আগামী ১০ অক্টোবর দিল্লির যন্তর মন্তরে প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি। দলটি দাবি করেছে, কর্মসূচির বিষয়ে পার্লামেন্ট স্ট্রিট থানায় লিখিতভাবে জানানো হয়েছে।

দলটির প্রধান মুখপাত্র সৌরভ দাস জানিয়েছেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে তরুণরা এই কর্মসূচিতে অংশ নেবেন। তিনি বলেন, নির্বাচন কমিশনের কার্যক্রম, ভোটার তালিকা এবং নির্বাচন ব্যবস্থার বিভিন্ন বিষয়ে যে প্রশ্ন উঠেছে, সেগুলোর প্রতিবাদেই এই সমাবেশের আয়োজন করা হচ্ছে।

সৌরভ দাস সাংবাদিকদের বলেন, নির্বাচন কমিশনের প্রধান জ্ঞানেশ কুমার পদত্যাগ করলেও তাদের আন্দোলন থামবে না। তিনি দাবি করেন, নির্বাচন কমিশনের কাঠামোগত সংস্কারের প্রয়োজন রয়েছে এবং শুধু একজনের পদত্যাগকে সমস্যার সমাধান হিসেবে দেখা হচ্ছে না।

দলটি জ্ঞানেশ কুমারের পদত্যাগের পাশাপাশি তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। তারা ভোটার তালিকা সংশোধনের জন্য চলমান বিশেষ নিবিড় পুনর্বিবেচনা প্রক্রিয়া স্থগিত করারও দাবি করেছে।

সৌরভ দাস বলেন, নতুন ভোটারদের তালিকাভুক্তিতে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়েছে এবং এসব বিষয়ে নির্বাচন কমিশনের জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন। তিনি দেশবাসীর প্রতি ১০ অক্টোবরের সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

নাটোরে পুত্রবধূর আঘাতে বৃদ্ধার মৃত্যু, হত্যা মামলা দায়ের

দিল্লিতে ১০ অক্টোবর প্রতিবাদ সমাবেশের ডাক দিল ককরোচ জনতা পার্টি

আপলোড সময় : ০৫:১৬:২৬ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬