ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সহিংসতার আশঙ্কায় এনসিপি নেতার পদত্যাগ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:৪৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • ২০৪ Time View

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছেংগারচর পৌর শাখার আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম অজয় দেশের রাজনৈতিক পরিস্থিতি ও সহিংসতার আশঙ্কার কথা উল্লেখ করে পদত্যাগ করেছেন। তিনি মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন।

ফেসবুক পোস্টে জাহাঙ্গীর আলম অজয় বলেন, “সুন্দর একটি দেশ ও জাতি বিনির্মাণের ইচ্ছা ছিল। কিন্তু দেশের সার্বিক পরিস্থিতি ও রাজনৈতিক সহিংসতায় কোনোভাবেই একজন ভালো মানুষ রাজনীতি করতে পারবে না।” তিনি পদত্যাগের কারণ হিসেবে বর্তমান রাজনৈতিক পরিবেশকে দায়ী করেছেন।

তবে আনুষ্ঠানিক পদত্যাগপত্রে তিনি ব্যক্তিগত ও পারিবারিক কারণে সাংগঠনিক দায়িত্ব পালন করা অসম্ভব হয়ে পড়ার কথা উল্লেখ করেছেন। তিনি জানান, বর্তমান পারিবারিক পরিস্থিতির কারণে দায়িত্ব পালনে সাংগঠনিক বিশৃঙ্খলা সৃষ্টি না হওয়ার জন্যই তিনি পদত্যাগ করছেন।

এনসিপির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা অব্যাহত রাখার কথা জানিয়ে তিনি দলের কাছে পদত্যাগপত্র গ্রহণ করে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ করেছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

নাটোরে পুত্রবধূর আঘাতে বৃদ্ধার মৃত্যু, হত্যা মামলা দায়ের

সহিংসতার আশঙ্কায় এনসিপি নেতার পদত্যাগ

আপলোড সময় : ০৫:৪৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬