ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে গ্যাস সিলিন্ডার জালিয়াতির অভিযোগে ব্যবসায়ী কারাদণ্ডে দণ্ডিত

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:০০:২৫ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • ২০০ Time View

কিশোরগঞ্জের মহিনন্দ বাজারে ভর্তি সিলিন্ডার থেকে গ্যাস বের করে খালি সিলিন্ডারে ভরে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

সাজাপ্রাপ্ত ব্যবসায়ী রাজিব মিয়া পাকুন্দিয়া উপজেলার বাসিন্দা। তিনি মহিনন্দ এলাকায় শ্বশুরবাড়িতে থেকে এলপিজি গ্যাসের ব্যবসা করতেন। স্থানীয়দের অভিযোগ, রাজিব বিশেষ আনলোডিং যন্ত্রের সাহায্যে ১২ কেজি গ্যাস ভর্তি সিলিন্ডার থেকে গোপনে গ্যাস বের করে খালি সিলিন্ডারে ভরে বিক্রি করতেন।

স্থানীয়রা জানান, রাজিব মিয়া গত মঙ্গলবার একইভাবে ভর্তি সিলিন্ডার থেকে গ্যাস বের করে খালি সিলিন্ডারে ভরছিলেন। এ সময় স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করে উপজেলা প্রশাসনকে খবর দেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান মারুফ জানান, রাজিব মিয়া স্বীকার করেছেন যে, তিনি একটি সিলিন্ডার থেকে তিন থেকে চার কেজি গ্যাস বের করে খালি সিলিন্ডারে ভরতেন।

ভ্রাম্যমাণ আদালত রাজিব মিয়াকে তিন মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন। পরে তাকে সদর মডেল থানার মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

নাটোরে পুত্রবধূর আঘাতে বৃদ্ধার মৃত্যু, হত্যা মামলা দায়ের

কিশোরগঞ্জে গ্যাস সিলিন্ডার জালিয়াতির অভিযোগে ব্যবসায়ী কারাদণ্ডে দণ্ডিত

আপলোড সময় : ০৫:০০:২৫ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬