ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচিত সরকারকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্রে লিপ্ত দোসররা: রিজভী

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:০৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • ২০৭ Time View

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, একটি নির্বাচিত সরকারকে ঝামেলায় ফেলতে এবং দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে পতিত দোসররা নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত হচ্ছে। তিনি সবাইকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

বুধবার (৭ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণের সময় তিনি এসব মন্তব্য করেন। রিজভী বলেন, নাশকতামূলক কাজে জড়িতদের বিরুদ্ধে সবাইকে সাবধান থাকতে হবে।

ডেঙ্গু মোকাবিলায় সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘ডেঙ্গু মোকাবিলা করতে হলে সবার প্রচেষ্টা প্রয়োজন। আগে থেকে সচেতন হলে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব।’

তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনার কথা উল্লেখ করে বলেন, জনগণকে বাসার আশেপাশে জমে থাকা পানি পরিষ্কার করার জন্য বলা হয়েছে, যাতে ডেঙ্গু বিস্তার না পায়।

রিজভী আরও বলেন, তারেক রহমানের সরকার জনগণের সরকার এবং কোনো ধরনের নৈরাজ্য অপরাধকে প্রশ্রয় দেবে না। এ সময় পুলিশের ভ্যান থেকে শীর্ষ সন্ত্রাসী পালিয়ে যাওয়ার বিষয়েও তিনি সন্দেহ প্রকাশ করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান কবি অ্যান কারসন

নির্বাচিত সরকারকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্রে লিপ্ত দোসররা: রিজভী

আপলোড সময় : ০১:০৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬