ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির দুই নেতার পদ স্থগিত করেছে জেলা বিএনপি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:২৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • ২০৭ Time View

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু তালুকদার ও কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান হাওলাদারের পদ স্থগিত করেছে জেলা বিএনপি। বুধবার (৭ অক্টোবর) পৃথক দুটি চিঠির মাধ্যমে তাদের পদ স্থগিতের সিদ্ধান্ত জানানো হয়। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিষয়টি প্রকাশ পায়।

জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটনের স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়েছে, দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক স্বার্থের পরিপন্থি কর্মকাণ্ডের অভিযোগের ভিত্তিতে তাদের পদ স্থগিত করা হয়েছে। দলের ভাবমূর্তি রক্ষা ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নুর বিরুদ্ধে চুরির অভিযোগের পরিপ্রেক্ষিতে মা ও শিশুকে মারধরের অভিযোগ ওঠে। এ ঘটনায় জেলা বিএনপির পক্ষ থেকে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। অন্যদিকে, মো. মতিউর রহমান হাওলাদারকে আদালতে বিচারাধীন জমি সংক্রান্ত বিরোধে দলীয় কার্যালয়ে হাজির হওয়ার নোটিশ দেওয়ার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল।

জেলা বিএনপির চিঠিতে আরও বলা হয়েছে, দলের ভাবমূর্তি রক্ষা এবং সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে পদ স্থগিতের সিদ্ধান্ত কার্যকর হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি বিশ্বের অনেক গণতান্ত্রিক দেশের চেয়ে উন্নত: বাণিজ্যমন্ত্রী

বিএনপির দুই নেতার পদ স্থগিত করেছে জেলা বিএনপি

আপলোড সময় : ১২:২৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬