বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৫টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী আবরার ফাহাদের পরিবারের কাছ থেকে সার্বিক বিষয় শুনবেন এবং বিচার প্রক্রিয়ায় সরকারের সহযোগিতার বিষয়ে আলোচনা করবেন।
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির জানান, প্রধানমন্ত্রী দেশে ফেরার পর প্রথমবারের মতো এই পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন। তিনি পরিবারের সদস্যদের সমস্যা ও সুবিধা-অসুবিধার কথা শুনবেন।
এছাড়া, প্রয়োজনে প্রধানমন্ত্রী আবরার ফাহাদের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাসও দিয়েছেন তারা।
অনলাইন ডেক্স 

























