ঢাকা ০৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দিল্লিতে ২৩ হাজার পুলিশ মোতায়েন, সিজেপির বিক্ষোভের প্রস্তুতি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:১৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • ২০২ Time View

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আগামী ১০ অক্টোবর ককরোচ জনতা পার্টির (সিজেপি) দেশব্যাপী বিক্ষোভের প্রেক্ষাপটে দিল্লিতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কর্তৃপক্ষ আশপাশের রাজ্যগুলোকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, দিল্লিতে মোট ২৩ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৮ থেকে ১২ অক্টোবর পর্যন্ত ২২১টি সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স (সিএপিএফ) কোম্পানি মোতায়েনের অনুমোদন দিয়েছে। এর পাশাপাশি দিল্লি পুলিশকে আরও ১১০টি সিএপিএফ কোম্পানি দেওয়া হয়েছে।

মোতায়েন করা বাহিনীর মধ্যে রয়েছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) ৮৫টি কোম্পানি, সশস্ত্র সীমা বলের (এসএসবি) ১০টি, ইন্দো-তিব্বত বর্ডার পুলিশের (আইটিবিপি) সাতটি, র‍্যাপিড অ্যাকশন ফোর্সের (আরএএফ) সাতটি এবং সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের (সিআইএসএফ) একটি কোম্পানি।

এছাড়া, বিক্ষোভের সময় ২০ হাজার দিল্লি পুলিশ সদস্যও মোতায়েন থাকবে। জুলাইয়ে সিজেপির যন্তর মন্তরের বিক্ষোভের সময় প্রায় ১৫০টি সিএপিএফ কোম্পানি মোতায়েন করা হয়েছিল, এবং কৃষকদের বিক্ষোভের সময় ৯৩টি কোম্পানি মোতায়েন করা হয়েছিল।

সূত্র জানিয়েছে, এসময় দিল্লির সব সীমান্তে কঠোর নজরদারি থাকবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান কবি অ্যান কারসন

দিল্লিতে ২৩ হাজার পুলিশ মোতায়েন, সিজেপির বিক্ষোভের প্রস্তুতি

আপলোড সময় : ০৪:১৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬