চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সরকার পুলিশ একাডেমি এবং কেন্দ্রীয় কারাগার নির্মাণ করবে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, ‘জঙ্গল সলিমপুর এলাকার সন্ত্রাসীদের হটিয়ে সুশাসন নিশ্চিতে কাজ করা হচ্ছে। সলিমপুরেই নির্মাণ করা হবে পুলিশ একাডেমি এবং চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার।’
রোহিঙ্গাদের প্রত্যার্বতনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ‘রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানো সম্ভব। সেই লক্ষ্যে আন্তর্জাতিক মহলের সঙ্গে কাজ করছে সরকার।’ তিনি বলেন, রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তা বাড়ানো হচ্ছে।
মন্ত্রী আরও জানান, ‘রোহিঙ্গা অধ্যুষিত নোয়াখালী পাড়া এবং রঙ্গিখালি এলাকায় দুটি নতুন ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত হয়েছে। এসব এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঘটে থাকে। জনআস্থা পুলিশ অর্জন করেছে।’
অনলাইন ডেক্স 





















