ঢাকা ০৩:২৭ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মেসির বিদায়: আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচ আজ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:২৫:৫০ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • ২০৬ Time View

আর্জেন্টিনা জাতীয় দলের কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি আজই শেষবারের মতো মাঠে নামবেন। তিনি বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে অংশগ্রহণ করবেন। এই ম্যাচের মাধ্যমে মেসির ২১ বছরের জাতীয় দলের ক্যারিয়ারের ইতি ঘটবে।

মেসি বিদায়ের আগে একটি আবেগঘন ভিডিও বার্তায় বলেন, “আমি শান্তিতে বিদায় নিচ্ছি, কারণ আমি সবটুকু দিয়ে গেছি।” তিনি ২০০৫ সালে জাতীয় দলে অভিষেকের পর থেকে ২০৭ ম্যাচে ১২৫ গোল ও ৬৬ অ্যাসিস্ট করেছেন, যা আর্জেন্টিনার জন্য সর্বোচ্চ।

মেসি ছয়টি বিশ্বকাপে অংশগ্রহণ করেছেন এবং ২০১৪ সালে ফাইনালে আর্জেন্টিনাকে তুললেও রানার্সআপ হন। ২০২২ সালে তাঁর নেতৃত্বে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতে। এছাড়া, ২০২১ ও ২০২৪ সালে কোপা আমেরিকা এবং ২০২২ সালে ফিনালিসিমা শিরোপা জেতেন তিনি।

মঙ্গলবারের ম্যাচটি শুধুমাত্র একটি প্রীতি ম্যাচ নয়, বরং মেসির জাতীয় দলের জার্সিতে দীর্ঘ পথচলার শেষ অধ্যায়। হাজারো আর্জেন্টাইন সমর্থক মেসিকে বিদায় জানাতে মনুমেন্টালে জড়ো হবেন এবং ম্যাচের আগে ও পরে নানা আয়োজন থাকবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :

বাংলাদেশে ২০২৭ সালে হাইব্রিড গাড়ি উৎপাদন শুরু করবে টয়োটা

মেসির বিদায়: আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচ আজ

আপলোড সময় : ১২:২৫:৫০ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬