ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জিদানের সমর্থনে দেম্বেলে, বেলজিয়ামের বিপক্ষে ফ্রান্সের জয়

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:০১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ২০২ Time View

বেলজিয়ামের বিপক্ষে ফ্রান্সের ৪-১ গোলের জয়ে উসমান দেম্বেলে খুব একটা আলো ছড়াতে পারেননি। তবে প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) এই ফরোয়ার্ডের পাশে দাঁড়িয়েছেন ফরাসি কোচ জিনেদিন জিদান। তিনি জানিয়েছেন, দেম্বেলের পারফরম্যান্সে তিনি খুশি।

২০২৫ সালের ব্যালন ডি’অর জয়ী দেম্বেলে বেলজিয়ামের বিপক্ষে রাইট উইংয়ে নিজের সেরা ছন্দে ছিলেন না। চলতি আন্তর্জাতিক বিরতিতে তিনি সমালোচনার মুখে পড়েছেন। তবে ম্যাচ শেষে জিদান তার প্রশংসা করেছেন।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জিদান বলেন, "আমার মনে হয় উসমান খুব ভালো খেলেছে, বিশেষ করে ম্যাচের শুরুতে এবং দ্বিতীয়ার্ধের শুরুর দিকে। মাঠে সে বেশ গতিশীল ছিল।"

জিদান আরও যোগ করেন, "আমরা তাকে সব পজিশনেই খেলতে দেখতে অভ্যস্ত, আর সব পজিশনেই সে ভালো। সে আমাদের নেতা এবং সতীর্থদের জন্য দারুণ এক উদাহরণ। আমি সত্যিই আনন্দিত।"

জিদান দায়িত্ব নেওয়ার পর ফ্রান্সের হয়ে টানা চার ম্যাচে দেম্বেলে জালের দেখা পাননি। বেলজিয়াম ম্যাচের আগে এই গোল-খরা তার ওপর চাপ বাড়িয়েছিল। তবে জিদান তার শিষ্যের পাশে দাঁড়িয়েছেন।

অন্যদিকে, এই ম্যাচে মাইকেল ওলিসে সব আলো কেড়ে নিয়েছেন। তিনি ম্যাচের ৮৮ ও যোগ করা সময়ের প্রথম মিনিটে জোড়া গোল করেন এবং ৮১ মিনিটে রায়ান চেরকির গোলেও সহায়তা করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :

সৌরভ গাঙ্গুলী আইপিএলে দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচ হলেন

জিদানের সমর্থনে দেম্বেলে, বেলজিয়ামের বিপক্ষে ফ্রান্সের জয়

আপলোড সময় : ০১:০১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬