ঢাকা ১০:৩১ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সীমান্তে তিন যুবকের পুশ-ইন প্রতিহত, বিএসএফের বিরুদ্ধে অভিযোগ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:৩০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ২০৭ Time View

জয়পুরহাট সদর উপজেলার পশ্চিম রামকৃষ্ণপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক তিন যুবককে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৬ অক্টোবর) ভোর রাতে এই ঘটনা ঘটে।

স্থানীয় গ্রামবাসী ও বিজিবির তৎপরতায় ওই তিন যুবককে উদ্ধার করা হয়। তাদের বর্তমানে ভুটিয়াপাড়া ১৪ বিজিবি ক্যাম্পের অধীন পশ্চিম রামকৃষ্ণপুর সীমান্তের ২৭৬ নম্বর পিলারে রাখা হয়েছে।

স্থানীয়দের মতে, ভোর রাতে কড়িয়া বাজার এলাকায় তিন যুবককে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হলে বিজিবিকে খবর দেওয়া হয়। বিজিবির সদস্যরা এসে তাদের উদ্ধার করে সীমান্তের ২৭৬ নম্বর পিলারে নিয়ে যান। বর্তমানে ওই পিলারের শূন্যরেখায় তিন যুবককে বিএসএফ সদস্যরা পাহারা দিচ্ছেন।

এ ঘটনায় বিজিবি ও বিএসএফের ক্যাম্প কমান্ডার পর্যায়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পুশ-ইন তিনজনকে নিয়ে পরবর্তী করণীয় ঠিক করতে দ্বিতীয় দফা বৈঠকের অপেক্ষায় রয়েছে বিজিবি। তবে উদ্ধার হওয়া তিন ব্যক্তির পরিচয় এবং তাদের পুশ-ইনের বিস্তারিত তথ্য জানা যায়নি।

পশ্চিম রামকৃষ্ণপুর গ্রামের স্থানীয়রা জানান, বিএসএফ সদস্যরা ভোররাতে তিন ব্যক্তিকে পুশ-ইন করার চেষ্টা করে। বিজিবির এক কর্মকর্তা জানান, দুই দেশের সীমান্তরক্ষাকারী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক চলছে এবং আশা করা হচ্ছে দ্রুত সময়ে বিষয়টি সমাধান হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

নাটোরে পুত্রবধূর আঘাতে বৃদ্ধার মৃত্যু, হত্যা মামলা দায়ের

সীমান্তে তিন যুবকের পুশ-ইন প্রতিহত, বিএসএফের বিরুদ্ধে অভিযোগ

আপলোড সময় : ০২:৩০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬