ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে যুবলীগ নেতা গ্রেপ্তার, ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:৩০:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৪ Time View

বরিশালের বাকেরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের প্রস্তুতির অভিযোগে ১৯ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এ মামলায় মো. নাজমুল আলম বজলু (৪৬) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাকেরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. এনামুল হক বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় সন্ত্রাসবিরোধী (সংশোধন) আইন, ২০২৬-এর ৬(২), ৮, ৯ ও ১০ ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলার ১৮ আসামিকে পলাতক দেখানো হয়েছে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

গ্রেপ্তার নাজমুল আলম বজলু বাকেরগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মৃত আতাহার উদ্দিন হাওলাদারের ছেলে। এজাহারে তাকে নিষিদ্ধঘোষিত আওয়ামী যুবলীগের সক্রিয় সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছে। পুলিশ জানায়, নাজমুল আলম বজলুর বসতঘরে কয়েকজন নেতাকর্মী সমবেত হন এবং তারা সরকারবিরোধী কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছিলেন।

পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা ব্যক্তিরা পালানোর চেষ্টা করেন। এ সময় ভোর আনুমানিক ৪টা ৫ মিনিটে নাজমুল আলম বজলুকে আটক করা হয়। বাকেরগঞ্জ থানার বর্তমান ওসি (তদন্ত) পলাশ সরকার জানান, গ্রেপ্তার আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে এবং মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

পর্তুগালে নতুন ‘বোরকা আইন’ কার্যকর, মুখ ঢাকলে জরিমানা

বাকেরগঞ্জে যুবলীগ নেতা গ্রেপ্তার, ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের

আপলোড সময় : ০৩:৩০:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬