ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে শিক্ষক ও অফিস সহকারীকে অব্যাহতি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:৫৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৪ Time View

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও আপত্তিকর মন্তব্যের অভিযোগে এক শিক্ষকসহ দুজনকে অব্যাহতি দেওয়া হয়েছে। অভিযুক্তদের একজন চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মতলব মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং অন্যজন অফিস সহকারী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম ইশমাম তাঁদের দায়িত্ব থেকে অব্যাহতি দেন। অভিযোগের তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

অভিযুক্তরা হলেন বিদ্যালয়ের বাংলা বিষয়ের সহকারী শিক্ষক জুয়েল তালুকদার ও অফিস সহকারী মো. সুমন। ইউএনও কে এম ইশমাম ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিদ্যালয় ও ইউএনওর কার্যালয় সূত্রে জানা গেছে, গত এপ্রিল থেকে জুন পর্যন্ত এবং সম্প্রতি জুয়েল তালুকদারের ফেসবুক আইডি থেকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নামে কটূক্তি ও আপত্তিকর পোস্ট দেওয়া হয়। অফিস সহকারী সুমনের বিরুদ্ধে এসব পোস্ট শেয়ার করে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ রয়েছে।

অভিযোগের প্রেক্ষিতে ইউএনওর কাছে স্থানীয় বিএনপির কয়েকজন নেতা-কর্মী ও সংবাদকর্মীরা তথ্য-প্রমাণসহ অভিযোগ করেন। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ার পর জুয়েল তালুকদারকে শ্রেণি কার্যক্রম থেকে এবং সুমনকে দাপ্তরিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়।

অভিযোগ তদন্তে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেনকে আহ্বায়ক করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী দুই কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রধান শিক্ষক কাজী মো. শাহ আলম জানান, বিদ্যালয়ের পক্ষ থেকেও অভিযোগগুলো তদন্ত করা হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

পর্তুগালে নতুন ‘বোরকা আইন’ কার্যকর, মুখ ঢাকলে জরিমানা

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে শিক্ষক ও অফিস সহকারীকে অব্যাহতি

আপলোড সময় : ০৮:৫৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬