ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শর্ত দিয়ে বন্ধুত্ব সম্ভব নয়: রুহুল কবির রিজভী

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:৫৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • ২৩৭ Time View

বাংলাদেশ সমতার ভিত্তিতে বন্ধুত্ব করতে চায়, বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বুধবার (১৯ আগস্ট) সকালে রাজধানীর জিয়া উদ্যানে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এ মন্তব্য করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে রিজভী বলেন, বাংলাদেশ শুরু থেকেই একটি স্বাধীন-সার্বভৌম দেশ হিসেবে সকল দেশের সঙ্গে সম্পর্ক রাখতে চায়। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী সার্বভৌম রক্ষার ভিত্তিতে সকল দেশের সঙ্গে সম্পর্ক স্থাপন করবেন এবং সকলকে আমন্ত্রণ জানাবেন।

তিনি আরও বলেন, যদি কোনো দেশের আমন্ত্রণে শর্ত থাকে, তবে সেই শর্ত দিয়ে বন্ধুত্ব সম্ভব নয়। বন্ধুত্বের জন্য প্রত্যেক দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সম্মান করতে হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :

বাংলাদেশে ২০২৭ সালে হাইব্রিড গাড়ি উৎপাদন শুরু করবে টয়োটা

শর্ত দিয়ে বন্ধুত্ব সম্ভব নয়: রুহুল কবির রিজভী

আপলোড সময় : ০১:৫৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬